ঢাকা

গাইবান্ধায় নিষিদ্ধ রাসায়নিক ‘সাল্টু’ জব্দ, ৫ লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা শহরে খাদ্য তৈরিতে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক অ্যামোনিয়াম বাই-কার্বনেট (সাল্টু) উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ডিবি রোড এলাকায় ‘জামাই স্টোর’ নামে একটি মুদি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।


অভিযানে দোকানের গোডাউন থেকে ২৫ কেজি ওজনের ৭১ বস্তা নিষিদ্ধ অ্যামোনিয়াম বাই-কার্বনেট জব্দ করা হয়। জানা গেছে, সিঙ্গারা, কেক, বিস্কুট ও সামুচাসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে এসব রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল, যা মানবদেহের জন্য ক্ষতিকর।


ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করে। পরে জব্দ করা ৭১ বস্তা রাসায়নিক ধ্বংস করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মিলন মিয়া ও বাজার পরিদর্শক মো. শাহ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




কমেন্ট বক্স