ঢাকা

নেইমার ফেরাতেও অস্বস্তি,পাঁচবার ব্যর্থ! ‘হেক্সা মিশন’ পরাজয়ের সুর?

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতে ব্রাজিল। পঞ্চম শিরোপা জয়ের পর সাফল্যের ধারেকাছে যেতে পারেনি সেলেসাওরা। পাঁচবার ব্যর্থ হয়ে ‘হেক্সা মিশন’। ১১ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে এবারের বিশ্বকাপ আসর। তবে এবারও  ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন না তাদের দেশের ৬৮ শতাংশ মানুষ। 

ব্রাজিলের প্রভাবশালী সংবাদ মাধ্যম 'গ্রুপো ফোলহা'র সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে হতাশাজনক চিত্র। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে খোদ ব্রাজিলিয়ানদের মাঝেই নেই কোনো উন্মাদনা। জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ মানুষই মনে করেন এবারও বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নেই ব্রাজিলের। মাত্র ২৯ শতাংশ মানুষ কার্লো আনচেলত্তির অধীনে দলের সাফল্যের ব্যাপারে আশাবাদী।

কিন্তু কেন এই অনাস্থা? উত্তরটা লুকিয়ে আছে পারফরম্যান্স আর দল নির্বাচনের টানাপোড়েনে। এমনকি দলের প্রাণভোমরা নেইমারকে নিয়েও দ্বিধাবিভক্ত ফুটবল ভক্তরা। জরিপে ৪৭ শতাংশ মানুষ নেইমারকে জাতীয় দলে দেখতে চাইলেও, ৪৫ শতাংশই বলছেন—তাকে আর প্রয়োজন নেই।
সবচেয়ে অবাক করা বিষয় হলো বিশ্বকাপের উত্তেজনা নিয়ে। ৫৪ শতাংশ ব্রাজিলিয়ান স্পষ্ট জানিয়েছেন, এবারের আসর নিয়ে তাদের মনে বিন্দুমাত্র রোমাঞ্চ নেই। মাত্র ১২ শতাংশ মানুষ বুক বাঁধছেন রঙিন আশায়। ৩২ শতাংশের মতে, ফুটবল নিয়ে মাতামাতি করার মতো তেমন কিছু আর অবশিষ্ট নেই।

মাঠে বল গড়ানোর আগেই কি তবে মানসিকভাবে হেরে যাচ্ছে সাম্বার দেশ? সাধারণ মানুষের এই অনাস্থা কি ফুটবলারদের তাতিয়ে দেবে নাকি হেক্সা জয়ের স্বপ্ন আবারও মিলিয়ে যাবে সুদূর অতীতে? সময় আর মাঠের পারফরম্যান্সই বলে দেবে সব।



কমেন্ট বক্স