ঢাকা

নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনে রদবদলের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদ থেকে ইস্তফা দিয়েছেন।

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন। সাজ্জাত আলী জানান, তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত থাকলেও তিনি আগেই অব্যাহতি নিতে চেয়েছেন এবং এ বিষয়ে আজই চিঠি দিয়েছেন।


পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তনের পরদিনই ডিএমপি কমিশনারের পদত্যাগের এই খবর সামনে এলো।





কমেন্ট বক্স