ঢাকা

আখাউড়া সীমান্ত দিয়ে দেড় বছর পর ফের চালু আগরতলা-ঢাকা বাস সার্ভিস

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগরতলা-ঢাকা বাস সার্ভিস আবার চালু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আগরতলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।


এর আগে সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাস আখাউড়া হয়ে আগরতলায় পৌঁছালে ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং Tripura Road Transport Corporation–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় বাসটিকে স্বাগত জানান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আগরতলা-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল পুনরায় শুরু হলো।


আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাও সীমিত করে ভারত সরকার।


দীর্ঘ বিরতির পর গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে Tripura Road Transport Corporation পরীক্ষামূলকভাবে আগরতলা-ঢাকা রুটে বাস চালু করে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের উপ-পরিদর্শক শরীফ রহমান জানান, জানুয়ারি থেকে পরীক্ষামূলক চলাচলের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সার্ভিস শুরু হয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন বাস চলবে।


তিনি আরও জানান, প্রথম দিন ঢাকা থেকে আগরতলায় বাসের স্টাফসহ মোট ৯ জন যান। আর আগরতলা থেকে ঢাকায় ফেরার পথে যাত্রী ছিলেন পাঁচজন।




কমেন্ট বক্স