ঢাকা

শিক্ষকরা কবে পাচ্ছেন ঈদের বেতন-বোনাস

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি সংগৃহীত ছবি সংগৃহীত


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।


রোববার (৯ মার্চ) রাতে অধিদপ্তরের প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইং সূত্র জানিয়েছে, চলতি মাসের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারির বেতন ও ঈদের বোনাস পাবেন।

নাম প্রকাশ না করার শর্তে মাউশির অর্থ ও ক্রয় উইংয়ের এক কর্মকর্তা বলেন, আগামী ২০ মার্চের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনসহ অন্যান্য প্রক্রিয়াগত বিষয়ে জটিলতা তৈরি হলে দু-তিন দিন সময় লাগতে পারে।

ঈদের বোনাস প্রসঙ্গে তিনি জানান, ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই বোনাস দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে।

সরকারি কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসেই পেলেও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন এ মাসে হচ্ছে না। তারা মার্চ মাসের বেতন এপ্রিল মাসে পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এতদিন রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে বেতন ছাড় হতো। এতে ভোগান্তিতে পড়তেন অনেকেই।

গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে দেওয়ার ঘোষণা দেয়। প্রাথমিকভাবে বেসরকারি স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটির মাধ্যমে ছাড় করা হয়।




কমেন্ট বক্স