ঢাকা

সিলেটের জাফলং চা বাগানে অবৈধ ঘর নির্মাণে প্রশাসনের উচ্ছেদ অভিযান, মুচলেকা দিলেন গফুর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ


সিলেট (গোয়াইনঘাট) প্রতিনিধি :  সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান-এ সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত দুটি ঘর উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বাগানের ৯নং সেকশনের চাউরাখেল মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।


গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই রুবেল দাস, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই হান্নানসহ পুলিশ সদস্যবৃন্দ, চা বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যক্তিবর্গ।


অভিযানে ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল গফুরের অবৈধভাবে নির্মাণ করা দুটি ঘর উচ্ছেদ করা হয়। পরে তাকে আটক করলে তিনি অপরাধ স্বীকার করে লিখিত মুচলেকা প্রদান করেন।


মুচলেকায় তিনি উল্লেখ করেন, জাফলং চা বাগানের ৯নং সেকশনের চাউরাখেল মৌজাস্থিত সরকারি খাস জমিতে অবৈধভাবে দুটি ঘর নির্মাণ করেছিলেন, যা সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে গোয়াইনঘাট থানা পুলিশ, চা বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। তিনি ভবিষ্যতে সরকারি জমিতে কোনো অবৈধ কাঠামো নির্মাণ করবেন না এবং আইন মেনে চলবেন বলে অঙ্গীকার করেন।





কমেন্ট বক্স