লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বাংলাদেশে জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ড.রেজাউল করিম বলেছেন,এখনও আবু সাইদ-মুগ্ধদের মামলা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এখনও শুনি সেই সাংবাদিক সাগর-রুনির মামলা কতবার পিছিয়ে যায়। আমরা সবাই মিলে যে বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিলাম কেউ যেন সেরকম না হয়ে যাই, অথবা কেউ কেউ হওয়ার চেষ্টা করছে-আমরা সেই জায়গা থেকে তাকে বিরত থাকার জন্য বলবো।
বুধবার ০১ এপ্রিল দুপুরে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে নবাগত আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ড.রেজাউল বলেন,এখন যে চারটি জিনিসকে লেস ( বাদ) করার জন্য সরকারের পক্ষ থেকে আজকে প্রচেষ্টা চালানো হচ্ছে তার অন্যতম একটি হচ্ছে—এন্টি করাপশন কমিশন গঠনের যে পদ্ধতি সেটাকে সরকার লেস (বিয়োগ) করে দিতে চায়।
এখানে গুম-খুনের সাথে যারা সম্পৃক্ত সরকার সেটাকে লেস করে দিতে চায়। এখানে ব্যাংক থেকে যারা হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি, ব্যাংককে বিধ্বস্ত করে লুটপাট করেছে সেই আইনটাকে বিগত সরকার যেটিকে তৈরি করে গণরায়ের মধ্য দিয়ে দিয়েছিল-বর্তমান সরকার সেটাকে এখন লেস করে দিতে চায়।”
এইসময় বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল, লক্ষ্মীপুর শাখার সভাপতি এ্যাডভোকেট নজির আহমেদ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল, লক্ষ্মীপুর শাখার জয়েন্ট সেক্রেটারি এ্যাডভোকেট মহসিন কবির মুরাদের সঞ্চালনায় , উপস্থিত ছিলেন সেক্রেটারি এ্যাডভোকেট শাহাদাত হোসেন, মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, এ্যাডভোকেট নুর উদ্দিন বাবুল প্রমুখ
পরে নবাগত ৭০ জন আইনজীবীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নিউজ ডেস্ক
