ঢাকা

দেবিদ্বারে কুকুরকে লাথি মারার প্রতিবাদে কৃষক হ ত্যা।

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি সংগৃহীত ছবি সংগৃহীত


কুমিল্লার দেবিদ্বারে কুকুরকে লাথি দেওয়ার ঘটনায় প্রতিবাদ করার কারণে জুলুস মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। 


বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

নিহত জুলুস মিয়া ওই গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় একই গ্রামের সিদ্দিকের ছেলে কামাল হোসেন (৩৫) একটি কুকুরকে লাথি মারলে জুলুস মিয়া প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে পরিণত হয়। একপর্যায়ে কামাল জুলুস মিয়ার অণ্ডকোষে লাথি মারেন, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




কমেন্ট বক্স