ঢাকা

এপ্রিল মাসে জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব ও মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট দেখা দেবে না। বাংলাদেশ এই মাসে জ্বালানি নিয়ে নিরাপদ অবস্থায় আছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।


তিনি জানান, ইরান হরমুজ প্রণালির মাধ্যমে ছয়টি জাহাজ ছাড়ার মধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। জাহাজটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারিতে কোনো তেলের ঘাটতি হবে না।


মনির হোসেন চৌধুরী আরও বলেন, ৩ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১ এপ্রিল একদিনে ২৫ হাজার ৫৩৭ লিটার তেল উদ্ধার করা হয়।





কমেন্ট বক্স