ঢাকা

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৬) নামের এক ছাত্রদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সোহাগ পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব হিসেবেও পরিচিত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সোহাগ বন্ধুদের সঙ্গে সাঁড়া গোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।


ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, হামলায় সোহাগের মাথার অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।





কমেন্ট বক্স