ঢাকা

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে চলমান জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

এছাড়া এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এই প্ল্যাটফর্ম নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরি করবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল ও ভোগ্যপণ্য খাতের নয়জন উদ্যোক্তা সদস্য থাকবেন। বৈঠকে ব্যবসায়ীরা ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অর্থায়নের সীমাবদ্ধতা এবং পুঁজিবাজারের অস্থিরতা নিয়ে তাদের উদ্বেগও প্রকাশ করতে পারেন।




কমেন্ট বক্স