ঢাকা

গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করলেন জোনায়েদ সাকি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলনের ‘প্রধান সমন্বয়কারী’ পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হয়েছেন আব্দুর রশিদ নীলু।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জোনায়েদ সাকি। তিনি বলেন, রাজনৈতিক দল ও সরকারের দায়িত্ব আলাদা রাখার উদ্দেশ্যে নিজে দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেবান আব্দুর রশিদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় সদস্যরা।

গণসংহতি আন্দোলন ২৯ আগস্ট ২০০২ সালে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান’ নিয়ে যাত্রা শুরু করে। দীর্ঘ আইনি ও সাংগঠনিক প্রক্রিয়ার পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পায় দলটি।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে দলের প্রতীক ‘মাথাল’ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি।




কমেন্ট বক্স