ঢাকা

নিখোঁজ পাইলট উদ্ধারের জন্য ইরানে প্রবেশ করল মার্কিন বিশেষ বাহিনী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধার করতে শুক্রবার রাতে ইরানে প্রবেশ করেছে মার্কিন বিশেষ বাহিনী। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

যদিও লিখা পর্যন্ত মার্কিন বা ইরানের সশস্ত্র বাহিনী এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেনি।


ইরান তাদের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিমান থেকে দুজন ক্রু সদস্য ইজেক্ট করে বেরিয়ে আসেন। এরপর আটকে থাকা মার্কিন সেনাকে উদ্ধারের জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।


উদ্ধার অভিযানে মার্কিন বাহিনী দুটি হেলিকপ্টার এবং নিচু উড়ানের জ্বালানি সরবরাহকারী বিমান ব্যবহার করে। এ সময় ইরানি বাহিনী হালকা অস্ত্র দিয়ে হামলা চালায়। কর্মকর্তাদের মতে, উভয় হেলিকপ্টারই ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি হেলিকপ্টার ইরাকের আকাশসীমায় ফিরে আসার সময় ধোঁয়া ছাড়ছিল, তবে শেষ পর্যন্ত উভয় হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে।


শুক্রবার রাত পর্যন্ত অপর মার্কিন বিমানসেনার অবস্থান অজানা ছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, স্থানীয় মিলিশিয়া তাকে খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে। এমনকি তাকে আটক করার জন্য ৬০ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছে।





কমেন্ট বক্স