গাইবান্ধা জেলা প্রতিনিধি: মোঃ রিয়াদ প্রধান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছাগল চুরির অভিযোগে এক যুবককে স্থানীয় জনতা আটক করার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে জিজ্ঞাসাবাদ করা হয় এবং মাথা ন্যাড়া করে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত ৪ এপ্রিল শনিবার সকাল-০৯ টায় সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ বালাপাড়া এলাকার বাসিন্দা মোঃ ভুট্টু মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া সোনারায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের বিল এলাকায় ঘোরাফেরা করছিলেন।
এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে নজরদারিতে রাখেন। একপর্যায়ে চারটি ছাগল নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ আরও দৃঢ় হয় এবং তারা তাকে হাতেনাতে আটক করেন।পরে স্থানীয় লোকজন তাকে একটি গাছের সঙ্গে বেঁধে জিজ্ঞাসাবাদ করলে তিনি ছাগল চুরির বিষয়টি স্বীকার করেন বলে উপস্থিত ব্যক্তিরা দাবি করেন।
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায় এবং বিষয়টি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর এলাকাবাসী তাকে সামাজিকভাবে সতর্ক করার উদ্দেশ্যে মাথা ন্যাড়া করে দেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার শর্তে ছেড়ে দেওয়া হয়।
তবে এ ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় সচেতন মহল বলেন, অপরাধ সংঘটিত হলে অভিযুক্ত ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করাই উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়া সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলেও তারা মত দেন।এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই অপরাধ প্রতিরোধের পাশাপাশি আইনের শাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ
নিউজ ডেস্ক
