ঢাকা

গাইবান্ধায় ছুরি ধরে ছিনতাই,জনতার হাতে আটক যুবক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা শহরের সরকারপাড়া এলাকায় ছুরি ধরে ছিনতাইয়ের অভিযোগে আশিক (বুলেটের ছেলে) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে তাকে গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আগত আরমান নামে এক যুবক সরকারপাড়ার একটি চায়ের দোকানে চা পান শেষে বিল পরিশোধ করার সময় তার কাছে থাকা টাকা দেখতে পায় অভিযুক্ত আশিক। পরে সে কৌশলে আরমানকে অনুসরণ করে নির্জন স্থানে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, সেখানে আশিক গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ ২৫ হাজার ৪০০ টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়।

ঘটনার পর ভুক্তভোগীর চিৎকার ও স্থানীয়দের তৎপরতায় বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকাবাসী অনুসন্ধান চালিয়ে অভিযুক্ত আশিককে তার নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় ক্ষুব্ধ জনতা তাকে ধরে রেখে জিজ্ঞাসাবাদ করে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে।পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে আটক যুবক গাইবান্ধা সদর থানায় পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা শহরে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।



কমেন্ট বক্স