ঢাকা

আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
আজ থেকে দেশে শুরু হয়েছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু টিকা পাবে। আগে টিকা নেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে।


শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরদার সাখাওয়াত হোসেন।


তিনি বলেন, অসুস্থ কোনো শিশুকে এ টিকা দেওয়া হবে না। তবে হামে আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।


স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রাথমিকভাবে সারা দেশে নয়, উচ্চ ঝুঁকিতে থাকা ৩০টি এলাকায় এই কার্যক্রম চালু করা হয়েছে। হামের বিস্তার নিয়ন্ত্রণে আনতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রথম ধাপে ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম চলবে, যেখানে সংক্রমণের হার সবচেয়ে বেশি। পরবর্তীতে দেশের অন্যান্য এলাকাতেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।



কমেন্ট বক্স