ঢাকা

সালমান-আনিসুলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ প্রবর্তনের মাধ্যমে গণহত্যা উসকানি ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-এর বিরুদ্ধে আজ (রবিবার, ৫ এপ্রিল) ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।


সাক্ষ্যগ্রহণ হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে।


এ মামলায় ইতিমধ্যে চারজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে একজন, শহিদ আনোয়ার হোসেন পাটোয়ারীর বাবা আল আমিন, গত ১২ মার্চ চেয়ারে দাঁড়িয়ে ৬৫ বছর বয়সে সাক্ষ্য দিয়েছেন। তিনি সরাসরি সালমান এফ রহমান ও আনিসুল হককে তার ছেলে হত্যার দায়ে অভিযুক্ত করে ন্যায়বিচারের আবেদন করেন।


এর আগে দ্বিতীয় সাক্ষী, শহিদ সিফাতের বাবা কামাল হাওলাদারও তাদের জড়িত থাকার অভিযোগ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।


আদালত সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ আনুষ্ঠানিকভাবে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর আদেশ দেন। যদিও আদালতে দাঁড়িয়ে তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন। সাক্ষ্যগ্রহণ কার্যক্রম গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে।





কমেন্ট বক্স