ঢাকা

রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন: নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।


শনিবার (৪ এপ্রিল) ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কারের জন্য সংসদে একটি সংস্কার পরিষদ গঠন জরুরি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক ঐক্য না থাকলে সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।


তিনি আরও বলেন, জারি করা অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন। তা না হলে বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটতে পারে, যা জনগণ মেনে নেবে না।


নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ মানতে অনীহা দেখাচ্ছে।


এসব অধ্যাদেশ সবার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এগুলো বাতিল হলে কেউ দায় এড়াতে পারবে না। এছাড়া ১১ দলের বিক্ষোভ সমাবেশের প্রতি পূর্ণ সমর্থনের কথাও জানান তিনি।



কমেন্ট বক্স