ঢাকা

রাজশাহীতে ভুয়া পরিচয়ে তেল নিতে এসে যুবকের জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করায় এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে নগরীর বোয়ালিয়া মডেল থানার গুল গফুর পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর


দণ্ডপ্রাপ্ত যুবক মো. তৌহিদুর রহমান (২৯), তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তৌহিদুর রহমান পুলিশের ভুয়া পরিচয় দিয়ে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।


অপরাধ প্রমাণিত হওয়ায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৯২ (১) ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


প্রশাসন জানিয়েছে, প্রতারণা ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে




কমেন্ট বক্স