জাবি প্রতিনিধি
টুগেদার ফর হেলথ্, ইস্টে ইউথ সাইন্স' স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ছাত্র সংসদের উদ্যোগে “বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬” উপলক্ষে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করবে।
রবিবার (৫ এপ্রিল) বিকাল ৫টায় বিভাগের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিংয়ে বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন বিষয়টি জানান।
এসময় তিনি বলেন, “আমরা ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘টুগেদার ফর হেল্ফ’ প্রতিপাদ্য সামনে রেখে এই আয়োজন করছি। স্বাস্থ্যকে আমরা আর শুধু ব্যক্তিগত বিষয় হিসেবে দেখতে পারি না; বরং মহামারি, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করতে হবে। এজন্য ‘ইস্টে ইউথ সাইন্স’ এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বৈজ্ঞানিক তথ্য ও গবেষণার ভিত্তিতেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”
‘ওয়ান হেল্থ’ ধারণার মাধ্যমে মানুষ, প্রাণী ও পরিবেশ এই তিনটির সমন্বিত সম্পর্ক বিবেচনায় নিয়ে স্বাস্থ্য সমস্যা সমাধান করতে হবে। সবাই একসাথে কাজ করে একটি সুস্থ সমাজ গড়ে তুলুক এবং এই দিবসের মাধ্যমে সেই সচেতনতা আরও ছড়িয়ে পড়ুক”বলে তিনি আশা ব্যক্ত করেন।
বিশ্ব স্বাস্থ্য দিবসে নানাবিধ কার্যক্রম সম্পর্কে তিনি আরও বলেন, সেদিন সকাল ৬টায় ‘রান ফর হেলথ্ ’, সকাল ৮টায় ‘ক্লিন ফর হেলথ্' ক্যাম্পেইন, সকাল ১০টায় র্যালি এবং সারাদিন হেলথ ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। পাশাপাশি বৃক্ষরোপণ, স্বাস্থ্যবিষয়ক বিতর্ক এবং শিশুদের জন্য আর্ট প্রতিযোগিতাসহ অন্যান্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে।
এছাড়াও পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগে সহকারী অধ্যাপক মোছা: জান্নাতুল ফেরদৌস ও বিভাগ শিক্ষার্থী ফোরামের সদস্যরা প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন। ইউনিকো হসপিটালের সহযোগিতায় দিনের কার্যক্রমসমূহ পরিচালিত হবে।
নিউজ ডেস্ক
