ঢাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, দুদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায় আলোচনায়। বৈঠকে জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, নারী ক্ষমতায়ন, পল্লী উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসা সহজীকরণ, প্রযুক্তি সহযোগিতা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অংশীদারিত্ব বাড়ানোর নানা দিক তুলে ধরা হয়।


প্রণয় ভার্মা বলেন, ভারত-বাংলাদেশ সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মধ্যে সংযোগ বাড়িয়ে ভৌগোলিক নৈকট্যকে নতুন সম্ভাবনায় রূপ দেওয়া যেতে পারে।


তিনি আরও জানান, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী ভারত।



কমেন্ট বক্স