ঢাকা

সংরক্ষিত নারী আসনের তফসিল নিয়ে বৈঠক চলছে ইসিতে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে আগে থেকেই চিঠি পাঠায় ইসি। সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলোকে জোটবদ্ধভাবে নির্বাচন করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছিল। এ সময়সীমা শেষ হয়েছে ৫ এপ্রিল।

সময়সীমা শেষ হওয়ার আগেই রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যরা তাদের অবস্থান জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে।

এদিনের বৈঠকের আলোচ্যসূচিতে আরও রয়েছে—ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যবহৃত সামগ্রী সংরক্ষণে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা, ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন প্রস্তুতি, নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা এবং নির্বাচন-পরবর্তী দরখাস্ত বিষয়ে অবহিতকরণ। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ সংক্রান্ত নীতিমালা নিয়েও আলোচনা হবে।

এর আগে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক শেষে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।



কমেন্ট বক্স