ঢাকা

গাবতলী–মহাখালী–সায়দাবাদ বাদে ঢাকার সব বাস কাউন্টার সরানোর নির্দেশ ডিএমপির

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শহরের ভেতরে তিনটি নির্দিষ্ট বাস টার্মিনাল ছাড়া অন্য জায়গায় থাকা সব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার সাত দিনের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে। রোববার রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শহরে যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন ও নাগরিক সেবা উন্নত করার জন্য অনুমোদনহীন বা রুট পারমিট ছাড়া পরিচালিত সকল নাইট কোচ কাউন্টার অপসারণ করা প্রয়োজন। এই ধরনের কাউন্টারের কারণে পার্কিং, যাত্রী উঠানামা ইত্যাদিতে অন্যান্য যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং রাতের বেলা ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে।


ডিএমপি জানিয়েছে, গণবিজ্ঞপ্তি জারির সাত কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ ছাড়া অন্য যে কোনো স্থানে পরিচালিত নাইট কোচ কাউন্টার সরাতে হবে। তা না হলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা অনুযায়ী ডিএমপির বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। এতে থাকতে পারে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল ও সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত।




কমেন্ট বক্স