ঢাকা

যুদ্ধবিরতির ইস্যুতে যুক্তরাষ্ট্রের ১৫ দফা, প্রত্যাখ্যান করল ইরান।

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি সংগৃহীত ছবি সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের ১৫ দফা পরিকল্পনাকে ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ ও ‘অযৌক্তিক’ হিসেবে প্রত্যাখ্যান করেছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-র বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই এই মন্তব্য করেছেন। খবর জিও নিউজের।

বাঘাই বলেন, “কয়েকদিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমাদের কাছে কিছু প্রস্তাব এসেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ১৫ দফা পরিকল্পনাও ছিল, যা পাকিস্তানসহ কিছু বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে পৌঁছানো হয়েছে। তবে আমরা এই প্রস্তাবগুলোকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, অস্বাভাবিক এবং অযৌক্তিক বলে মনে করি।” তিনি আরও যোগ করেন, ইরান কোনো ধরনের চাপের কাছে নতিস্বীকার করবে না এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে আসা প্রস্তাবগুলোকে গুরুত্ব দেয়নি।

বাঘাই জানান, তেহরান ইতোমধ্যে নিজেদের জাতীয় স্বার্থ ও কৌশলগত বিবেচনার ভিত্তিতে একটি আলাদা ও সুস্পষ্ট দাবি-দাওয়া ও কাঠামো চূড়ান্ত করেছে, যা ‘উপযুক্ত সময়েই’ প্রকাশ করা হবে। তার ভাষায়, “আমাদের জাতীয় স্বার্থ ও বিবেচনার ভিত্তিতে আমরা আমাদের দাবিগুলোর একটি পূর্ণাঙ্গ কাঠামো নির্ধারণ করেছি।”

যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইরান স্পষ্ট করেছেন যে, তারা কোনো চাপানো সমাধান মেনে নেবে না। দেশটি শুধুমাত্র জাতীয় স্বার্থ রক্ষা নিশ্চিত করে এমন স্থায়ী ও বাস্তবসম্মত সমাধানকে গুরুত্ব দিচ্ছে।




কমেন্ট বক্স