ঢাকা

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া সরকার শায়খ আহমাদুল্লাহ-র ভিসা বাতিল করেছে। সোমবার (৬ এপ্রিল) ফেসবুকে পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন।

শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, “প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। এরপর জরুরি কাজে দেশে ফিরে সেই কাজের প্রতি মনযোগ দিয়েছি। আজ সকালে জানতে পেরেছি, আমার ভিসা বাতিল করা হয়েছে। লেটারে উল্লেখ আছে, যেই উদ্দেশ্যে আমি অস্ট্রেলিয়া এসেছিলাম, তা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তাই ভিসার উদ্দেশ্য আর অবশিষ্ট নেই।”

তিনি আরও বলেন, “বিভিন্ন মিডিয়ায় বিষয়টি যেভাবে প্রচারিত হয়েছে, তা লেটারে নেই। কিছু ইসলামবিদ্বেষী সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্যের খণ্ডিত অংশ ও বিকৃত অনুবাদ প্রচার করেছে। তা নিয়ে কিছু রাজনৈতিক ব্যক্তির নেতিবাচক মন্তব্যও হয়েছে।”

শায়খ আহমাদুল্লাহ মনে করান, কোনো অভিযোগ গ্রহণের আগে সঠিক তথ্য যাচাই করা উচিত। তিনি বলেন, “আমাদের কোনো ধর্ম, জাতি বা গোষ্ঠীর প্রতি ব্যক্তিগত বিদ্বেষ নেই। বরং বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি অন্যায়ের বিরোধিতা করি।”

এর আগে, গত জানুয়ারিতে ইসলামোফোবিক কনটেন্ট তৈরি করার অভিযোগে ইসরায়েলি ইনফ্লুয়েন্সার সামি ইয়াহুদ-এর ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া। শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সেই ঘটনার প্রতিক্রিয়াও তার ভিসা বাতিলের সঙ্গে সম্পর্কিত হতে পারে।



কমেন্ট বক্স