ঢাকা

মাগুরা জেলা পরিষদের ১৫১ প্রতিষ্ঠানে ১ কোটি ৬৫ লাখ টাকার চেক বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জেলার ১৫১টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রশাসক মোঃ আলী আহমদ।

এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, সদস্য মোঃ আবু তাহের এবং উচ্চমান সহকারী জেসমিন বেগমসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে মাগুরা জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান এবং রাস্তাঘাট উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরে জেলার চারটি উপজেলার ১৫১টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ১ কোটি ৬৫ লাখ টাকার চেক বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, সমাজসেবক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স