ঢাকা

ইরানজুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোয় ইসরায়েলের হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হুমকির পরপরই আজ ইরানজুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলার খবর পাওয়া গেছে। আইডিএফ আগে থেকে ইরানের নাগরিকদের ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করার এবং রেলপথ থেকে দূরে থাকার হুমকি দিয়েছিল।


ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গত কয়েক ঘণ্টায় দেশজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বারা।


মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, কাশান শহরের একটি রেল সেতুতে হামলায় দুইজনের মৃত্যু হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাজ শহরের একটি রেললাইনে বিমান হামলা হয়েছে, যেখানে আহত এক জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।

আইআরআইবি জানায়, পশ্চিমাঞ্চলীয় কোম প্রদেশের কয়েকটি সেতু লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া পূর্ব আজারবাইজান প্রদেশে তাবরিজ-তেহরান মহাসড়কের একটি অংশও হামলার শিকার হয়েছে। খুজেস্তান প্রদেশে আহওয়াজ শহরের একটি সড়কও ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ রয়েছে।


আইআরএন জানিয়েছে, চলমান হামলার কারণে তাবরিজ ও জানজান শহরের মধ্যকার মহাসড়ক এবং ক্যারেহ চামান-মিয়ানেহ সড়ক উভয় দিক থেকে বন্ধ রয়েছে।


সংবাদমাধ্যমগুলো বলছে, হামলার লক্ষ্যবস্তু কেবল যোগাযোগ অবকাঠামো নয়, বরং আবাসিক ও বাণিজ্যিক এলাকা সহ বিভিন্ন বেসামরিক স্থাপনাও এতে আক্রান্ত হচ্ছে।

সূত্র: সিএনএন



কমেন্ট বক্স