ঢাকা

সাওদা সুমির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
ভোলা পৌরসভার মহিলা জামায়াতে ইসলামীর কর্মী সাওদা সুমির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।


বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন প্রায় শতাধিক নারী কর্মী। তারা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন, কিছু সময়ের জন্য প্রেসক্লাবের সামনের এলাকা সরব হয়ে ওঠে।


সংগঠনের সাধারণ সম্পাদক নুরুননেসা সিদ্দিকী বলেন, দেশে চাঁদাবাজি বন্ধ করতে হবে, তেল-গ্যাস সংকট দ্রুত সমাধান করতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি সাইবার আইনের অপব্যবহার ও সাইবার বুলিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।


এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট সাবেকুন্নাহার মুন্নী এবং প্রচার ও মিডিয়া সম্পাদক নাজমুন নাহার নীলু।



কমেন্ট বক্স