ঢাকা

দুদকে আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বুধবার বাংলাদেশে বিদায়ী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, আসিফ নজরুলের দায়িত্বকালীন সময়ে তার পিএস শামসুদ্দিন মাসুম সাব-রেজিস্ট্রার বদলির মাধ্যমে শতকোটি টাকার ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন।


অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, বদলির ক্ষেত্রে কোনো নীতিমালা মানা হয়নি এবং ঘুষ পরিশোধে অনিয়ম থাকার কারণে কিছু বদলির আদেশ স্থগিত করা হয়েছিল। শামসুদ্দিন মাসুমের মাধ্যমে এই লেনদেন হয়েছে এবং শুধুমাত্র সাব-রেজিস্ট্রার বদলিতে কমবেশি ১০০ কোটি টাকা ঘুষ নেওয়ার ঘটনা ঘটেছে।

দুদকে করা অভিযোগপত্রে এই বিষয়ে যথাযথ অনুসন্ধান এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। দুদক অভিযোগটি গ্রহণ করেছে এবং অনুসন্ধানের জন্য প্রক্রিয়া শুরু হতে পারে।




কমেন্ট বক্স