ঢাকা

ডিজিএফআইর সাবেক পরিচালক নাছের ফের ৪ দিনের রিমান্ডে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।


বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান।


এর আগে মতিঝিল গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে একই মামলায় গত রোববার থেকে রিমান্ডে ছিলেন তিনি। এছাড়া জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন হত্যা মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। এ নিয়ে তৃতীয় দফায় তাকে রিমান্ডে নেওয়া হলো।


শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী ও সুবিধাভোগী ছিলেন। তদন্তের স্বার্থে তার কাছ থেকে আরও তথ্য প্রয়োজন, তাই রিমান্ডের আবেদন করা হয়েছে।


অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ডের বিরোধিতা করে বলেন, আফজাল নাছেরের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।


মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানের সময় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।




কমেন্ট বক্স