ঢাকা

সারাদেশে নয়, শুধু ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে হবে অনলাইন ক্লাস

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, শুধুমাত্র ঢাকা মহানগরের কিছু প্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।


শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে তিনদিন সশরীরে এবং তিনদিন অনলাইনে ক্লাস নেওয়া হতে পারে। আগামী সপ্তাহ থেকেই এ সিদ্ধান্ত বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে, তবে এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।


বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে শনিবার, সোমবার ও বুধবার অফলাইনে এবং রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। এই পদ্ধতি কেবল ঢাকা মেট্রোপলিটন এলাকার কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হবে, সারাদেশে নয়।


তিনি আরও বলেন, শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস নিতে হবে। এ জন্য ওয়াইফাইসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।


এছাড়া যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেগুলোতে আগে এই পদ্ধতি চালু করা হবে বলে জানান তিনি। তবে সব প্রতিষ্ঠানের জন্য এটি বাধ্যতামূলক করা হচ্ছে না এবং এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে।




কমেন্ট বক্স