ঢাকা

যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ২০৩

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত এক হাজার মানুষ।

বুধবার (৮ এপ্রিল) এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন লেবাননের জনস্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন। মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি সংবাদমাধ্যমকে জানান, এ হামলায় এখন পর্যন্ত ২০৩ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ১৮২ জন নিহত ও ৮৯০ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল। তবে উদ্ধার অভিযান চলমান থাকা এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়।

জানা গেছে, বুধবার বৈরুতসহ লেবাননের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় একই সময়ে একাধিক শক্তিশালী বিমান হামলা চালানো হয়। সাম্প্রতিক সময়ে এটি দেশটিতে অন্যতম বড় ও প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: আল জাজিরা




কমেন্ট বক্স