ঢাকা

ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে কথিত ‘১০ দফা’ চুক্তির খসড়া নিয়ে প্রকাশিত খবরকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএনের প্রতিবেদনে বাস্তব কোনো আলোচনার প্রতিফলন নেই; বরং এসব খবর কূটনৈতিক প্রচেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা।

তিনি সতর্ক করে জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বিমান ও সেনা ইরানের আশপাশে অবস্থান অব্যাহত রাখবে, যতক্ষণ না একটি কার্যকর ও বাস্তবসম্মত চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়। চুক্তি লঙ্ঘন হলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা।

এর আগে দুই দেশের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এলেও, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে তেলবাহী জাহাজের চলাচল প্রায় স্থবির হয়ে আছে।

উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে ‘১০ দফা’ প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন সেনা প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার মতো বিষয় থাকার দাবি করা হলেও, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সূত্র: শাফাক নিউজ




কমেন্ট বক্স