ঢাকা

ইরান যুদ্ধের ফলে রাশিয়ার তেল রাজস্ব বেড়ে দ্বিগুণ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এতে রাশিয়ার তেল খাত থেকে আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) Al Jazeera এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। একই বিষয়ে Reuters জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানকে কেন্দ্র করে সৃষ্ট তেল ও গ্যাস সংকট রাশিয়ার রাজস্ব বৃদ্ধির প্রধান কারণ।


ফেব্রুয়ারির শেষ দিকে হামলার পর ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যায়।


এর সরাসরি প্রভাব পড়ে রাশিয়ার আয়ে। রয়টার্সের হিসাব অনুযায়ী, এপ্রিল মাসে তেল উত্তোলনের ওপর রাশিয়ার ‘খনিজ নিষ্কাশন কর’ বেড়ে প্রায় ৭০০ বিলিয়ন রুবল (প্রায় ৯ বিলিয়ন ডলার) হতে পারে। যেখানে মার্চ মাসে এই আয় ছিল ৩২৭ বিলিয়ন রুবল।


বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে রাশিয়ার জন্য এটি বড় ধরনের অপ্রত্যাশিত লাভ। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে বড় সংকট তৈরি করেছে, যার অন্যতম সুবিধাভোগী হয়ে উঠেছে রাশিয়া।



কমেন্ট বক্স