দুইবারের অস্কারজয়ী তারকা George Clooney এবং White House-এর মধ্যে পাল্টাপাল্টি মন্তব্যে উত্তেজনা বেড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট Donald Trump সম্প্রতি ইরানকে হুমকি দিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, “আজ রাতে একটি আস্ত সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে।” এর জবাবে ইতালির এক স্কুলে দেওয়া বক্তব্যে ক্লুনি বলেন, কোনো নেতা যদি একটি সভ্যতা ধ্বংসের কথা বলেন, তা যুদ্ধাপরাধের শামিল।
ক্লুনির এই মন্তব্যের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক Steven Cheung বিদ্রূপ করে বলেন, “জর্জ ক্লুনি নিজেই তার বাজে সিনেমা ও অভিনয়ের মাধ্যমে যুদ্ধাপরাধ করছেন।”
এরপর Deadline-কে দেওয়া প্রতিক্রিয়ায় ক্লুনি বলেন, বিশ্বজুড়ে মানুষ প্রাণ হারাচ্ছে, শিশুরা দগ্ধ হচ্ছে এবং অর্থনীতি অস্থির। এমন পরিস্থিতিতে গঠনমূলক আলোচনার প্রয়োজন, ব্যক্তিগত আক্রমণের নয়।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো জাতিকে ধ্বংসের উদ্দেশ্য থাকলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। এর জবাবে তাকে ‘ব্যর্থ অভিনেতা’ বলা মূল প্রশ্ন এড়িয়ে যাওয়ার শামিল বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে আটবার অস্কার মনোনয়ন পাওয়া ক্লুনি Syriana-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং Argo-এর প্রযোজক হিসেবে সেরা চলচ্চিত্রের অস্কার জয় করেন।
নিউজ ডেস্ক