ঢাকা

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় হাম-সদৃশ উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার (৮ এপ্রিল) সকালে নেত্রকোনা সদরের তিন মাস বয়সী এক শিশুকন্যা মারা যায়। সে গত ১৭ মার্চ হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। একই দিনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আট মাস বয়সী আরেকটি ছেলে শিশুর মৃত্যু হয়, যাকে ১৮ মার্চ একই উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল। দুই শিশুরই হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্ট ছিল।


হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে এবং সমসংখ্যক শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ৭৬ শিশু চিকিৎসাধীন রয়েছে।


গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৩২৪ শিশু এই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৩৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এবং এখন পর্যন্ত ৯ শিশুর মৃত্যু হয়েছে।


চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিচ্ছিন্নভাবে কয়েকজন শিশু ভর্তি হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের ৬৪ শয্যার একটি আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে তিনটি মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে।




কমেন্ট বক্স