ঢাকা

ইরান যুদ্ধের মধ্যে ৯.৫ লাখ গ্যালন কফি পান করেছেন মার্কিন সেনারা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা ছয় সপ্তাহের যুদ্ধে অংশ নেওয়া মার্কিন সেনারা এ সময় প্রায় সাড়ে ৯ লাখ গ্যালন কফি পান করেছেন। এছাড়া তারা প্রচুর সিগারেট ও এনার্জি ড্রিঙ্ক গ্রহণ করেছেন। বুধবার (৮ এপ্রিল) মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের এ তথ্য জানান। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাড়ে ৯ লাখ গ্যালন কফি প্রায় ৭৬ লাখ কাপের সমান।


ড্যান কেইন জানান, পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার আগে ইরানে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন মার্কিন সেনাদের খাবার ও ক্যাফেইন গ্রহণের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তিনি বলেন, “প্রায় ছয় সপ্তাহব্যাপী মার্কিন সেনারা সাড়ে ৯ লাখ গ্যালন কফি, ৩০ লাখ বোতল এনার্জি ড্রিঙ্ক এবং প্রচুর সিগারেট গ্রহণ করেছে। পাশাপাশি তারা ৬০ লাখেরও বেশি খাবারের প্লেট সেবন করেছে।”


কেইন আরও ব্যাখ্যা করেন, “এ মানে এই নয় যে আমরা কফি বা অন্য কোনো জিনিসের প্রতি আসক্ত। এটি একটি কঠোর ও আপসহীন লড়াই ছিল—বিশৃঙ্খল, উত্তেজনাপূর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন। প্রতিটি মুহূর্ত অনিশ্চিত ছিল। আমাদের যোদ্ধারা গর্বের সঙ্গে সেই অনিশ্চয়তাকে গ্রহণ করেছে। এই সমস্ত প্রচেষ্টা দেখিয়েছে যে যৌথবাহিনী সেই সংকল্পের প্রতিফলন ঘটিয়েছে, যা জাতি আমাদের থেকে প্রত্যাশা করে।”




কমেন্ট বক্স