ঢাকা

মূলহোতাদের বাঁচিয়ে ছোটদের শাস্তি দেওয়া হয়েছে: আবু সাঈদের পরিবার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে আবু সাঈদের পরিবার রায়ে সন্তুষ্ট নয়।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রায়ের পর রংপুরের পীরগঞ্জের বাবনপুরের জাফর পাড়ায় আবু সাঈদের বাবা-মা ও চাচাতো ভাই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা অভিযোগ করেছেন, মূলহোতাদের আড়াল রেখে শুধু ছোটদের শাস্তি দেওয়া হয়েছে।


আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, “দুজনকে ফাঁসি এবং তিনজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে—এতে আমি সন্তুষ্ট নই। আরও অনেকের কঠোর শাস্তি হওয়া উচিত ছিল। বিশেষ করে পমেল বড়ুয়া, যিনি আমার ছেলেকে মারধর করেছিলেন এবং গলা চেপে ধরেছিলেন, তাকে কঠোর শাস্তি দেওয়া হতো।”


আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, “যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং যারা উস্কানি দিয়েছে, তাদের সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়নি।”


চাচাতো ভাই ও মামলার সাক্ষী রুহুল আমিন জানান, “ঘটনার সময় হত্যাকাণ্ড প্রকাশ্য ছিল, কিন্তু রায়ে তার প্রতিফলন পুরোপুরি দেখা যায়নি। মাত্র দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা সন্তোষজনক নয়। যারা সরাসরি জড়িত ছিল, তাদের অনেকেই কম সাজা পেয়েছে। আমরা পরিবার হিসেবে রায়ে সন্তুষ্ট নই।”


আবু সাঈদের পরিবার আশা করেছিলেন, সব অপরাধীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তবে ঘোষিত রায়ে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তারা দাবি করেছেন।



কমেন্ট বক্স