ঢাকা

রাজধানীতে র‍্যাবের অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‍্যাব। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

র‍্যাব সদস্যরা কয়েকটি দলে ভাগ হয়ে ক্যাম্প এলাকায় ব্লক রেইড চালায়। তবে অভিযানের খবর পেয়ে অনেক মাদক কারবারি আগেই পালিয়ে যায়।


অভিযানে বিভিন্ন স্থান থেকে একটি দেশীয় শুটার গান, ৭টি সামুরাইসহ গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব-২ এর অধিনায়ক জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলো মাদক ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যবহৃত হচ্ছিল। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা, অপরাধ ও কিশোর গ্যাং দমনে র‍্যাব নিয়মিত অভিযান চালাচ্ছে।


গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




কমেন্ট বক্স