ঢাকা

বৈরুতের ১৪টি এলাকা ছাড়ার নির্দেশ বাংলাদেশ দূতাবাসের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে শহরের ১৪টি নির্দিষ্ট এলাকা দ্রুত ত্যাগ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জারি করা এক জরুরি সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাস জানায়, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে বাংলাদেশিদের দ্রুত নিরাপদ দূরত্বে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব এলাকা ছাড়তে বলা হয়েছে সেগুলো হলো— সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ি, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ এবং বাদারো (আল-শিয়াহ এলাকার কাছে)।



কমেন্ট বক্স