ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: মিরর নিউজ ছবি: মিরর নিউজ
কসবা প্রতিনিধি, ১০ এপ্রিল ২০২৬ 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ৯নং ওয়ার্ডের বগাবাড়ি এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনের বাবাকে জরিমানা করা হয়েছে এবং বিয়ের জন্য প্রস্তুতকৃত খাবার স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বাল্যবিবাহের অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।

অভিযান চলাকালে বাল্যবিবাহের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স