ঢাকা

বরগুনা সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: মিরর নিউজ ছবি: মিরর নিউজ
আহসান, বরগুনা প্রতিনিধি: 
বরগুনায় সড়ক দুর্ঘটনায় বাপ্পি খান (২৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পি ইউনিয়ন শ্রমিক দলের একজন সক্রিয় সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি খান বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকার নিজ বাড়ি থেকে যাত্রীবিহীন সিএনজি নিয়ে পরীরখালের উদ্দেশ্যে রওনা দেন। পথে বরগুনা-নিশানবাড়িয়া সড়কের পরীরখাল এলাকায় পৌঁছালে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সিএনজিটি একটি গাছের সঙ্গে সংঘর্ষ হয়, এ সময় সড়কের পাশে থাকা একটি চাম্বল গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সিএনজি সহ বাপ্পি ক্রেশ করেন,

দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, সড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এমন দুর্ঘটনা আরও বাড়তে পারে।



কমেন্ট বক্স