ঢাকা

মিরাজকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


শনিবার (১১ এপ্রিল) ঘোষিত এই দলে সাম্প্রতিক পাকিস্তান সিরিজে খেলা স্কোয়াড অপরিবর্তিত রাখা হয়েছে। গত মাসে ঘরের মাঠে ওই সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছিল।


নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন—মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।





কমেন্ট বক্স