ঢাকা

ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানের বিপুল পরিমাণ সম্পদ ছাড় করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য দেখা দিয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র নাকি এসব সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে। তবে মার্কিন প্রশাসন এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।


শনিবার (১১ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র জব্দকৃত সম্পদ ছাড় দিতে রাজি হয়েছে। কিন্তু এই প্রতিবেদন প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তা “ভিত্তিহীন ও অসত্য” বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।


এর আগে শুক্রবার (১০ এপ্রিল) ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এক্সে দেওয়া এক পোস্টে জানান, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া এবং জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত না করা পর্যন্ত ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান।


প্রথমে ইরানের এই অবস্থানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্মতির গুঞ্জন উঠলেও, পরবর্তীতে ওয়াশিংটনের অবস্থান পরিষ্কার হওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।





কমেন্ট বক্স