ঢাকা

কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবার শরীফে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে কথিত এক পীরের দরবারে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই পীর শামীম (৫২) নিহত হয়েছেন এবং তার দুই অনুসারী আহত হয়েছেন।


শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর এলাকায় তার দরবারে এ হামলা হয়। নিহত শামীম ওই এলাকার সামসুল ইসলামের ছেলে। তিনি নিজেকে ‘কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী’র অনুসারী হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে।


স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি শামীম তার দরবারে কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে শত শত মানুষ দরবার ঘেরাও করে ভাঙচুর চালায় এবং একপর্যায়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ সময় শামীম ও তার দুই অনুসারী মারধরের শিকার হন।


পরে বিকেল ৩টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর বিকেল পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।





কমেন্ট বক্স