ঢাকা

সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণী সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
সিলেটে এম. সাইফুর রহমান অডিটোরিয়াম কিশোরদের মেধা বিকাশে আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সিলেট জেলা পূর্ব শাখার চেয়ারম্যান আবু আইয়ুব মঞ্জুর সভাপতিত্ব করেন। ভাইস চেয়ারম্যান আদিলুর রহমান এবং পৃষ্ঠপোষক আহবাব হোসেন মুরাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন হাফেজ নাইম হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন কিশোরকণ্ঠের নির্বাহী সম্পাদক সাইদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, কিশোরদের মেধা ও নৈতিকতা বিকাশে কিশোরকণ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চেয়ারম্যান, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা ও নেতৃত্বগুণ অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে সফলতা বয়ে আনবে।

বিশেষ অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম শাখার চেয়ারম্যান জুবায়ের আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারম্যান মাসুদ রানা, জেলা পূর্ব শাখার পৃষ্ঠপোষক নাজির আহমদ আফজাল, আব্দুল্লাহ আল মারুফ, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, জাহেদ আহমদ এবং আবুল কালাম ইউসুফ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুরমা সাংস্কৃতিক সংগঠনের সহকারী পরিচালক সালমান আহমেদসহ সদস্য হাফেজ নাইম হাসান, রাসেলুল ইসলাম, গোলাম রাব্বানী আরিফ ও আহমদ আদিল বিন মালিক।

এবারের মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৪২০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৭৭ জন, সাধারণ গ্রেডে ১৪১ জন এবং বিশেষ গ্রেডে ২০২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন ৬ নং ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দীন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মাজহারুল ইসলাম (৭ম শ্রেণী, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়) এবং ছাত্রীদের পক্ষ থেকে তুফা ফেরদৌস তিশ (৯ম শ্রেণী, মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস স্কুল)। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মার্টিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমাইরা বেগম। শেষে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



কমেন্ট বক্স