ঢাকা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে হামের টিকাদান কর্মসূচি শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

দেশব্যাপী হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, হামের প্রকোপে প্রায় ২০০ শিশু মারা গেছে বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন এলাকায় বিশেষ টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।


রোববার (১২ এপ্রিল) রাজধানীতে বিশেষ হামের ও রুবেলা টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপের উদ্বোধন করা হয়। এই ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১ লাখের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

এছাড়া বনানীর এরশাদ মাঠে আলাদা উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্পেইন শুরু করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত


স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে। উত্তর সিটি করপোরেশনে প্রায় ৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। পুরো কার্যক্রমে অন্তত ৯৫ শতাংশ শিশু কাভার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।


এর আগে ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এমআর টিকাদান কার্যক্রম শুরু হয়। আগামী ২০ এপ্রিল থেকে এই কর্মসূচি সারা দেশে বিস্তৃত হবে।




কমেন্ট বক্স