ঢাকা

বিশ্বকাপ খেলতে ফিটনেস প্রমাণ করতে হবে নেইমারকে : আনচেলোত্তি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, ফিফা বিশ্বকাপের ২৬ সদস্যের দলে জায়গা পাওয়ার সুযোগ এখনও নেইমার জুনিয়রের জন্য খোলা আছে, তবে তাকে আগামী দুই মাসের মধ্যে নিজের ফিটনেস ও সক্ষমতা প্রমাণ করতে হবে।

আনচেলোত্তি আগেও বলেছেন, নেইমার পুরোপুরি ফিট থাকলে তাকে দলে বিবেচনা করা হবে। তবে গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে তাকে রাখা হয়নি।

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার (৭৯ গোল) অক্টোবর ২০২৩ সালে গুরুতর হাঁটুর ইনজুরির পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি। ইনজুরি থেকে ফিরে সান্তোসে যোগ দিলেও নিয়মিত ম্যাচ খেলতে পারেননি।

বস্টনে ফ্রান্সের কাছে ব্রাজিলের ২-১ ব্যবধানে পরাজয়ের পর সমর্থকেরা মাঠে নেইমারের নাম ডাকলেও আনচেলোত্তি তখন বলেন, মনোযোগ থাকা উচিত দলে থাকা খেলোয়াড়দের ওপর।

তবে ইতালিয়ান এই কোচ আবারও ইঙ্গিত দিয়েছেন, বিশ্বকাপের আগে ব্রাজিলের পরিকল্পনায় এখনো নেইমার আছেন।

তিনি ফরাসি দৈনিক ল’একিপ কে বলেন, নেইমার একজন বড় প্রতিভা এবং মানুষ বিশ্বাস করে তিনি বিশ্বকাপ জয়ে সাহায্য করতে পারেন। তবে তাকে ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং কোচিং স্টাফ দুই মাস ধরে মূল্যায়ন করবে।

আনচেলোত্তি আরও বলেন, ইনজুরি থেকে ফেরার পর নেইমার ভালোভাবেই ফিরে এসেছে এবং গোলও করছে, তবে তাকে আরও ফিটনেস বাড়াতে হবে এবং এই ধারা ধরে রাখতে হবে।



কমেন্ট বক্স