চট্টগ্রাম বন্দরে জ্বালানি সরবরাহ কার্যক্রমে নতুন করে দুটি জাহাজ ভিড়েছে। শনিবার (১২ এপ্রিল) মালয়েশিয়া থেকে আসা সেন্ট্রাল স্টার এবং যুক্তরাষ্ট্র থেকে আসা এমইআই জাহাজ দুটি বন্দরে নোঙর করে জ্বালানি খালাস শুরু করে।
বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দুপুর ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে খালাস কার্যক্রম শুরু হয়।
বন্দর সূত্রে জানা যায়, সেন্ট্রাল স্টার ডলফিন জেটিতে অবস্থান করে পেট্রোল খালাস করছে। অন্যদিকে এমইআই জাহাজটি এফএসআরইউ টার্মিনালে এলএনজি খালাস করছে। দুই জাহাজের কার্যক্রম দিনশেষে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এছাড়া ভারত, অস্ট্রেলিয়া ও অ্যাঙ্গোলা থেকে আরও এলপিজি ও এলএনজি জাহাজ পর্যায়ক্রমে বন্দরে আসার অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে কয়েকটি জাহাজ বিভিন্ন পয়েন্টে অবস্থান করে খালাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরে জ্বালানি সরবরাহ কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক