ঢাকা

মাগুরায় ৩ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

মাগুরার ঢাকা রোড এলাকা থেকে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা, প্রায় ৩ লাখ টাকা নগদ অর্থ এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন—১৩ মামলার আসামি দিপ্ত কুমার বিশ্বাস (৩০), নাহিদ হাসনা সবুজ (২৫) এবং তমা (২৬)। তারা সবাই ঝিনাইদহ জেলার বাসিন্দা।


আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।




কমেন্ট বক্স